×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বড় পতন ঘটাতে চেয়েছে ১০ কোম্পানির শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৭:০৮:২৩
বড় পতন ঘটাতে চেয়েছে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সেচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স কমেছে প্রায় ৩ পয়েন্ট। এদিন সূচকের বড় পতন ঘটাতে চেয়েছে ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, বিকন ফার্মা, আফতাব অটোমোবাইলস, খান ব্রাদার্স, বেক্সিমকো ফার্মা, আল-আরাফা ইসলামি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক এবং বিএসআরএম স্টিলস লিমিটেড। আজ কোম্পানিগুলোর শেয়ারদর কমার কারণে সূচক কমেছে প্রায় ১৫ পয়েন্ট।

আজ ডিএসইর সূচকে বড় পতন ঘটানো কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে এগিয়েছিল রেনাটা লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৭ টাকা ৮০ পয়সা। যে কারণে কোম্পানিটি ডিএসইর সূচক নেতিবাচক রেখেছে ২.০৩ পয়েন্ট।

এদিন সূচক পতন বড় পতন ঘটানোর চেষ্টায় দ্বিতীয় কোম্পানি ছিল বিকন ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ২ টাকা ৯০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১.৮৮ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটানোর নেপথ্যে ভূমিকায় ছিল আফতাব অটোমোবাইলস ১.৭৭ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৬৬ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৬০ পয়েন্ট, আল-আরাফা ইসলামি ব্যাংক ১.২৯ পয়েন্ট, সাউথইস্ট ব্যাংক ১.২১ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১.১৯ পয়েন্ট, শাহজালাল ইসলামি ব্যাংক ১.০৮ পয়েন্ট এবং বিএসআরএম স্টিলস লিমিটেড ১.০২ পয়েন্ট।

শেয়ারনিউজ, ২০ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে