×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ২০ ১৫:৪৫:৫৭
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ১০ পয়সা বা ৮.৮৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৭০ পয়সা বা ৭.২৬ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ৫.১৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, ফ্যামিলিটেক্স, ব্যাংক এশিয়া, ফু-ওয়াং সিরামিক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড ফু-ওয়াং সিরামিক এবং বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।

শেয়ারনিউজ, ২০ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে