×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএসইসি’র চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে সিএমজেএফ’র শোক

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ২০:২৯:৩৬
বিএসইসি’র চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে সিএমজেএফ’র শোক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজের (৭৯) মৃত্যুতে শোক জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।

শোক বার্তায় বলা হয় এমজেএফ’র সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।’

শেয়ারনিউজ, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে