২২ কোম্পানির চাপে শেয়ারবাজারে ঢালাও পতন
নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে গুজব ছিল ৪৯ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হচেছ। যে কারণে ওইদিন শেয়ারবাজার বড় পতন হয়েছিল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিইসই) প্রধান সূচক কমেছিল সেদিন ৩৫ পয়েন্টের বেশি।
ওইদিন বিকালে নিয়ন্ত্রক সংস্থা সেই রকম একটি আদেশই জারি করলো। ওই আদেশের ফলে ডিভিডেন্ড না দেয়া, এজিএম না করা, উৎপাদন বন্ধসহ নানা কারণে ৪৯টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে স্থানান্তর নিশ্চিত হলো।
কিন্তু কয়েক ঘন্টা পরই আদেশটি পরিবর্তন করা হলো। এতে দেখা গেল, ডিভিডেন্ড ঘোষণার পর থেকে ওই আদেশটি কার্যকর হবে বলে সংশোধনী আদেশ জারি হল। এতে সব গণমাধ্যমে আপাদত কোনো কোম্পানির শেয়ারই জেড ক্যাটাগরিতে যাচ্ছে না বলে সংবাদ প্রকাশিত হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে সুস্থির ভাব ফিরে আসতে দেখা গেল সামাজিক যোাগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশের মাধ্যমে।
কিন্তু শনিবার রাতে আবারও চাউর হতে থাকে এজিএম না করা, উৎপাদন বন্ধসহ অন্যান্য কারণে ২২টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়ে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা চলতে থাকে।
আজ রোববার লেনদেনের আগেই স্টক এক্সচেঞ্জের স্ক্রলে ২২টি কোম্পানির শেয়ার জেড ক্যাটাগরিতে লেনদেন হবে বলে খবর প্রচারিত হয়। যার কারণে লেনদেনের শুরুতেই কোম্পানিগুলোর বেশিরভাগ শেয়ার সর্বনিম্ন দামে ক্রেতাহীন হয়ে পড়ে।
তবে বহুজাতিক বড় মূলধনী কোম্পানি রবি আজিয়াটার ভালো ডিভিডেন্ড ও মুনাফার খবরে শেয়ারদর বাড়াতে সূচক উত্থান প্রবণতায় দেখা যায়। কিন্তু লেনদেনের সময় যতই গড়াচ্ছিল, বাজারে অস্থিরতার চাপ ততই বাড়ছিল। বেলা ১২টার আগেই বাজারে নেতিবাচক প্রভাব ঘনীভূত হতে দেখা যায়। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। শেষ বেলায় বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের আতঙ্ক ভর করতে দেখা যায়। যে কারণে সেল প্রেসারে ঢালাও পতন হয়। জেড ক্যাটাগরিতে যাওয়ার ২২টি কোম্পানির মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ারই ক্রেতাহীন থাকে। এমনটি জেড ক্যাটাগরিতে যাওয়ার আলোচিত ৪৯ কোম্পানির মধ্যে যেগুলো বাদ পড়েছে, সেগুলোর শেয়ারদরও পতনের বৃত্তে লেনদেন হয়ে দেখা যায়।
রোববারের বাজার পর্যালোচনা
আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারর (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৩.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৭.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে ৯২৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪ কোটি ৭৩ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৯ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৫ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট।
আজ সিএসইতে ২৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের।
আগের দিন সিএসইতে ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬৭টির, কমেছিল ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের।
২২ কোম্পানির চাপ, যেখান থেকে বাজার ঘুরবে
শেয়ারনিউজ, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ছক্কা হাঁকাতে গিয়ে হার বাংলাদেশের
- বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
- জামায়াতের নারী আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা
- কোষ্ঠকাঠিন্যে সহজ সমাধান জানালেন তাসনিম জারা
- ‘জ্বালানিমন্ত্রী এমনভাবে বিবৃতি দেন যেন তেলের ওপর দেশ ভাসছে’
- টকশো ও সোশ্যাল মিডিয়া সম্পর্কে সতর্ক করলেন ফখরুল
- বিএনপি মহাসচিব পদে পরিবর্তন: অবসরে যাচ্ছেন মির্জা ফখরুল
- এসএসসি পরীক্ষা নিয়ে গুজব, যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
- তিন ইস্যুতে ট্রাম্পের ওপর সৌদি আরবের ব্যাপক চাপ
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দরপতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী
- দেড় মাসেই টাকার বড় ধাক্কা! ডলার আরও শক্তিশালী
- মা-বাবার ভালোবাসা পেতে কবিরাজকে ‘৬৬ লাখ’ টাকা দিলো কিশোরী
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন
- ৫ ইউনিয়ন নিয়ে গড়ছে নতুন উপজেলা
- “চারপাশে কেউ সত্য বলছে না”—প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা
- ছুটির খবরে সুখবর! বাড়ল বাৎসরিক ছুটি
- ফোন ধরেন না, উল্টো ব্লক! আমিনুল-তামিম দ্বন্দ্বে চাঞ্চল্য
- নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত সরকারের
- কেন অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
- ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
- বিমা খাতে ইতিবাচক উন্নতি: বাড়ছে বিমাদাবি পরিশোধের হার
- এপ্রিল মাসেও ডিএসই সূচকে শূন্য সংযোজন
- হজ ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
- অস্ট্রেলিয়ায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের জন্য বড় ধাক্কা
- সরকারি প্ল্যাটফর্মেই বড় সাইবার হামলা
- বিএনপি নেতার মামলায় চিন্ময়ের জামিন মঞ্জুর
- হজের নামে ৮ কোটি টাকার সফর!
- কুমিরের মুখে পড়া কুকুর নিয়ে যা জানালো তদন্ত
- এসএসসিতে বহিষ্কারের ৮ কারণ জানুন
- চৈত্র পেরিয়ে বৈশাখেই হাঁসফাঁস! গরম নিয়ে নতুন আপডেট
- ৫ কোটি ডলার কিনে বাজারে নতুন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক
- স্বাধীনতা পুরস্কার পেলেন ২০ জন—চমকপ্রদ তালিকা প্রকাশ
- শেয়ারবাজার উন্নয়নে বিএসইসিতে উচ্চপর্যায়ের আলোচনা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- ‘তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি’
- কর ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে
- ‘আমার ডাকে ৮০ শতাংশ মানুষ রাস্তায় নামবে’
- যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন মোড়, জানালো পাকিস্তান
- তিন ব্রোকারেজ হাউজে অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- কমলো তেলের দাম, চাঙা এশিয়ার শেয়ারবাজার
- ১৬ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- যুদ্ধ প্রভাবের ছায়ায় বাজার, সূচকে মিশ্র প্রবণতা
- ১৬ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৬ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- একীভূত পাঁচ ব্যাংক ফিরছে আগের মালিকদের হাতে
- হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিয়ে বড় ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ১৪ এপ্রিল থেকেই শুরু—টানা ৫ দিনের ছুটির সুযোগ!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- শেয়ারবাজার চাঙা করতে নীতিসহায়তার আশ্বাস
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- খাদের কিনারা থেকে প্রত্যাবর্তনের পথে পিপলস লিজিং
- ডিভিডেন্ড ঘোষণা করবে দুই কোম্পানি
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন









.jpg&w=50&h=35)
