×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তিন কোম্পানির ৪৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১২:২১:৩২
তিন কোম্পানির ৪৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১১-১৫ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা মোট ৪৩ লাখ ৬৭ হাজার ৫৯৪টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-মুন্নু সিরামিক, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম ও ই-জেনারেশন লিমিটেড।

মুন্নু সিরামিক

কোম্পানিটির পরিচালক মুন্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে থাকা ৮৯ লাখ ৩৯ হাজার ৭৭টি শেয়ারের মধ্যে ৯ লাখ শেয়ার বিক্রি করবে।

তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে কোম্পানিটির মোট ৩ কোটি শেয়ার রয়েছে। এর মধ্যে মোট ৩০ লাখ শেয়ার বিক্রয় করবেন তিনি।

ই-জেনারেশন

কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ই-জেনারেশন সলিউশনস ৪ লাখ ৬৭ হাজার ৫৯৪টি শেয়ার বিক্রি করবে।

ঘোষিত শেয়ারগুলো পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করা হবে।

দুই খবরে কেমন হবে রোববারের শেয়ারবাজার

শেয়ারনিউজ, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে