×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১১:০২:৫০
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত সময়ের জন্য২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিইউ ১৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সা।

আলোচিত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করেছে আগামী ১০ মার্চ, ২০২৪।

শেয়ারনিউজ, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে