×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পতন থামাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৬:৩২:১১
পতন থামাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্টের বেশি। সূচকের এমন বড় পতনের দিনেও পতন থামাতে চেয়েছে ৮ কোম্পানির শেয়ার। স্টক নাও সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- রেনাটা লিমিটেড, বিকন ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট, ব্রাক ব্যাংক, খান ব্রাদার্স, লাফার্জ হোলসিম, এডিএন টেলিকম এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড। কোম্পানিগুলোর দর বাড়ার কারণে আজ ডিএসইর সূচক বেড়েছে প্রায় ১৭ পয়েন্ট।

আজ ডিএসইর পতন থামানোর চেষ্টায় সবচেয়ে অগ্রণী ভূমিকায় ছিল রেনাটা লিমিটেড। এদিন ডিএসইর সূচক ইতিবাচক রাখতে কোম্পানিটির ভূমিকা ছিল ৬.৯০ পয়েন্ট।

আজ ডিএসইর পতন থামানোর চেষ্টায় দ্বিতীয় ভুমিকায় ছিল বিকন ফার্মা। এদিন ডিএসইর সূচক ইতিবাচক রাখতে কোম্পানিটির ভূমিকা ছিল ১.৮১ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর পতন থামাতে চেয়েছে হাইডেলবার্গ সিমেন্ট ১.৭২ পয়েন্ট, ব্রাক ব্যাংক ১.৬২ পয়েন্ট, খান ব্রাদার্স ১.৪৪ পয়েন্ট, লাফার্জ হোলসিম ১.৪০ পয়েন্ট, এডিএন টেলিকম ১.০৮ পয়েন্ট এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড ০.৮৩ পয়েন্ট।

শেয়ারনিউজ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে