×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:০৪:৩২
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭৮টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে মুন্নু ফেব্রিকস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৮.০১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিথুন নিটিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৬.৬১ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৬.৪৬ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, আরডি ফুড, আইটি কনসালটান্টস, সাউথ বাংলা ব্যাংক, ফ্যামিলিটেক্স, এডভেন্ট ফার্মা এবং মালেক স্পিনিংস মিলস লিমিটেড।

শেয়ারনিউজ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে