×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ভ্যানগার্ড রুপালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ০৭:৪৭:০১
ভ্যানগার্ড রুপালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালান্সড মিউচ্যুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছর ইউনিট প্রতি লোকসান হয়েছিল ০৭ পয়সা।

আলোচিত বছরে ফান্ডের ইউনিট প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৫ পয়সা। যা আগের বছর ২১ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ক্রয়মূল্যে ফান্ডটির প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৮৮ পয়সা। আর বাজারমূল্যে ছিল ১০ টাকা ৮ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

শেয়ারনিউজ, ১২ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে