×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

৬ দিন টানা উত্থানের পর শেয়ারবাজারে সংশোধন

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৫:১০:৫৪
৬ দিন টানা উত্থানের পর শেয়ারবাজারে সংশোধন

নিজস্ব প্রতিবেদক: টানা ৬ কর্মদিবস টানা উত্থানের পর শেয়ারবাজারে সংশোধন হয়েছে। আজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১২ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ২২.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন ৩৯৫টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪০ কোটি ২৮ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে ২৮৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের।

আগের দিন সিএসইতে ২৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ১২৮টির, কমেছিল ১৪৬টির এবং অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের।

শেয়ারনিউজ, ১২ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে