×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পরিবর্তন হচ্ছে দুই কোম্পানির নাম

২০২৪ ফেব্রুয়ারি ১১ ২২:২১:১৪
পরিবর্তন হচ্ছে দুই কোম্পানির নাম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি দুটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হলো বেঙ্গল উইণ্ডসর ও বিবিএস ক্যাবলস।

বেঙ্গল উইণ্ডসর : কোম্পানিটির নাম ‘বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস লিমিটেড’ এর পরিবর্তে ‘বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবিএস ক্যাবলস: কোম্পানিটির নাম ‘বিবিএস ক্যাবলস লিমিটেড’ এর পরিবর্তে ‘বিবিএস ক্যাবলস পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, কোম্পানি দুটির প্রস্তাবিত নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত আগামীকাল ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।

এছাড়া কোম্পানি দুটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

শেয়ারনিউজ, ১১ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে