×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৫:০৯:০৮
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১১ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে শামপুর সুগার মিলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২২ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৫.৬১ শতাংশ।

আর ৩ টাকা ৬০ পয়সা বা ৫.৫২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বীচ হ্যাচারি লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রেনেটা লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, ন্যাশনাল ফিড মিল, রেনউইক যজ্ঞেস্বর এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

শেয়ারনিউজ, ১১ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে