×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মুনাফা প্রকাশ করেছে ৫ কোম্পানি

২০২৪ ফেব্রুয়ারি ১১ ০৮:০৮:২৪
মুনাফা প্রকাশ করেছে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো-বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বীচ হ্যাচারি, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ও হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৪ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৪৪ পয়সায়।

হাক্কানী পাল্প ও পেপার মিলস

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৩ পয়সায়।

বীচ হ্যাচারি

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৭ পয়সায়।

বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৪৩ পয়সা।

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৭ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ০৪ পয়সায়।

কবে চাঙ্গাভাবে ফিরবে ইন্সুরেন্সের শেয়ার?

শেয়ারনিউজ, ১১ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে