ডেরিভেটিবস লেনদেন দেশে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে
নিজস্ব প্রতিবেদক : ডেরিভেটিবসের লেনদেন শুরু হলে বাংলাদেশে সম্ভাবনার নতুন দুয়ার খুলবে। কেননা সারা পৃথিবীতে ডেরিভেটিবসের লেনদেন ব্যাপকভাবে সমাদৃত।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রামে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) যৌথ আয়োজনে দু’দিনব্যাপী নলেজ শেয়ারিং কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মো. আব্দুল হালিম। বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, পরিচালক মোঃ আবুল হাসান এবং ডেরিভেটিবস ও রেজিস্ট্রেশন বিভাগের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিএসই’র প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মেদ মাহাদি হাসান, কমোডিটি এক্সচেঞ্জ এস্টাবলিশমেন্ট টিমের সদস্যরা এবং অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার উদ্বোধনী বক্তব্যে বলেন, কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই কর্মশালা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ আমাদের দেশে ডেরিভেটিবসের লেনদেন শুরু হলে বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে, কেননা সারা পৃথিবীতে ডেরিভেটিবসের লেনদেন ব্যাপকভাবে সমাদৃত । এই কর্মশালার মাধ্যমে সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পাদন করার জন্য করনীয় পদক্ষেপগুলো দ্রুত ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, বিএসইসি এবং সিএসই উভয় টিমের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটি সফল প্রকল্প প্রানবন্তভাবে নির্দিষ্ট সময়ে ‘গো লাইভ’ করা সম্ভবপর হবে।
প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি’র কমিশনার আব্দুল হালিম বলেন, যে কোনো কাজ সুন্দর ও সফলভাবে সম্পাদনের জন্য আমাদের অবশ্যই করনীয় বিষয়গুলোর উপর আরও গুরুত্ব প্রদান করা খুবই জরুরী । প্রতিটি পদক্ষেপকে ভালভাবে বিশ্লেষণ করে, পরবর্তী করনীয়/লক্ষ্য স্থাপন করে আমাদেরকে কাজটি সঠিক সময়ে শেষ করার মনসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, সেক্ষেত্রে বিএসইসির পক্ষ থেকে যা যা করনীয় সে ব্যাপারে সহযোগিতা দিতে কমিশন সবসময় প্রস্তুত। সেই সাথে সিএসইর সংশ্লিষ্ট টিমকে আরও কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও এর সাথে যুক্ত প্রত্যেক ব্যক্তিবর্গ, স্টেক হোল্ডারসমূহ, এসোসিয়েশন এবং সকল প্রয়োজনীয় পক্ষের সাথে যোগাযোগ করে তাদের সাথে সম্পৃক্ত কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিতে হবে।
আলোচনা পর্বে কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, পরবর্তী করনীয় বিষয়গুলো সঠিকভাবে দ্রুত সময়ে সম্পন্ন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প সম্পাদন করাই হবে আমাদের বিবেচ্য বিষয়।
বিএসইসির পরিচালক আবুল হাসান বলেন, আমরা উভয় পক্ষের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটি সফল কমোডিটি ডেরিভেটিবস এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করতে পরবো।
অনুষ্ঠানে সিএসইর কমোডিটি এক্সচেঞ্জ এস্টাবলিশমেন্ট টিমের কনভেনার মোঃ গোলাম ফারুক কমোডিটি এক্সচেঞ্জ প্রকল্পের বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি বিবরন উপস্থিতিদের অবগত করেন।
তাঁর বক্তব্যে ২০২৪ এর শেষ দিকে কমোডিটি ডেরিভেটিবস এক্সচেঞ্জ ‘গো লাইভ’ হওয়ার সম্ভাবনার কথা আশা ব্যক্ত করেন। এর পর কমোডিটি এক্সচেঞ্জ টিম এর অন্যান্য সদস্যগন তাদের কাজের বর্তমান অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
শেয়ারনিউজ, ১০ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- বাংলাদেশ ‘নিয়ন্ত্রণে’ নেওয়ার হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর
- "যেমন এমপি, তেমন মন্ত্রী, খাপে খাপ মমতাজের বাপ"
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ১০ লাখ ২৪ হাজার ১৩৮টি শেয়ার কেনার ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






