×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ০৯ ১০:২৮:২৫
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪ ফেব্রুয়ারি-০৮ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৩৪০টির দর বেড়েছে, ৩৮টির দর কমেছে, ১৮টির দর অপরিবর্তিত ছিল এবং ১৩টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সিকদার ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০.১০ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সের ৩৬.৩৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৩৫.১৪ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৩১.৫৬ শতাংশ, এবি ব্যাংকের ৩০.৭৭ শতাংশ, এডভেন্ট ফার্মার ২৯.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৫.১৩ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২৫.১০ শতাংশ, মুন্নু ফেব্রকিসের ২২.৯৮ শতাংশ এবং এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের ২২.৮২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে