×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিডি থাইয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ২০:৪২:২৫
বিডি থাইয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-সেপ্টেম্বর’২৩) কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্ব’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ২৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৪৩ পয়সা।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে