×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১০:০৪:১০
সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৮৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৫ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ৪ টাকা ৪৫ পয়সা ছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।

আগামী ৩১ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

শেয়ারনিউজ, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে