×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ১৫:০৪:২৮
বুধবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ৮.৯৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর কমেছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৮.৭২ শতাংশ।

আর ৭৬ টাকা ১০ পয়সা বা ৬.২৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনেটা লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই এ্যালুমিনিয়াম, প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, জুট স্পিনার্স, তিতাস গ্যাস, তুং হাই নিটিং, ফাস ফাইন্যান্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি।

শেয়ারনিউজ, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে