×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ১৪:৫৫:৩৭
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে আফতাব অটোমোবাইলস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংসের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ।

আর ২ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং সিরামিকস, এমারেল্ড অয়েল, সিকদার ইন্সুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, শাইনপুকুর সিরামিকস, নাভানা সিএনজি, জেমিনি সী ফুড লিমিটেড।

শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে