×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ০২ ১০:৪৮:৩৮
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১৮২টির দর বেড়েছে, ১৭৫টির দর কমেছে, ৪০টির দর অপরিবর্তিত ছিল এবং ১০টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০.২৬ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিকদার ইন্সুরেন্সের ৫৯.৫০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩৪.০১ শতাংশ, আরামিট সিমেন্টের ৩১.০১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৩০.৫৬ শতাংশ, এস.এস. স্টিলের ২১.৩৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ২১.১৩ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ২০.৯৪ শতাংশ, শাশা ডেনিমসের ২০.২৯ শতাংশ এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

শেয়ারনিউজ, ০২ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে