×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৫:০৭:৩৬
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির ইউনিট দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৩০ পয়সা বা ৬.২১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটির ইউনিট।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রেনউইক যজ্ঞেস্বরের শেয়ার দর কমেছে ২৮ টাকা ২০ পয়সা বা ৪.০১ শতাংশ।

আর ৪ টাকা ৫০ পয়সা বা ৩.৩৮ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রূপালী লাইফ ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, কর্ণফুলী ইন্সুরেন্স, দেশ জেনারেল ইন্সুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং জুট স্পিনার্স লিমিটেড।

শেয়ারনিউজ, ০১ ফেব্রুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে