×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

উসমানিয়া গ্লাসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৪ জানুয়ারি ৩০ ১৮:২৫:২৬
উসমানিয়া গ্লাসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাসের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৯১ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১ টাকা ১৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭২ টাকা ৩৯ পয়সা।

শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে