ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জানুয়ারি ৩০ ১৪:২০:০৭
মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৩০ জানুয়ারি) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। কোম্পানিটির ৪৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার টাকার।

৩১ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুড, ইভিন্স টেক্সটাইল, আইটি কনসালটান্টস, কর্ণফুলী ইন্সুরেন্স, রূপালী ব্যাংক, ফরচুন সুজ এবং ক্রিস্টাল ইন্সুরেন্স লিমিটেড।

শেয়ারনিউজ, ৩০ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে