ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ জানুয়ারি ২৭ ১৭:০৩:৫৬
রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পরবাস ডেস্ক : সৌদী আরব শাখার উদ্যোগে ‘রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন’, সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) স্থানীয় সানসিটি ক্লিনিক অডিটরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। বখতিয়ার মোহাম্মদ ও ইয়াসির আরাফাত মানিকের যৌথ সঞ্চানালয়ে এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী হাফিজুল ইসলাম পলাশ।

প্রধান বক্তা ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন রিপন সরকার, আবু তাহের মো. মহিউদ্দিন, ফয়েজ আহমেদ, খোরশেদ আলম, আব্দুল হালিম চৌধুরী,দিদারুল আলম, শেখ মো. নাসির উদ্দীন, আমজাদ খান জসীম, আব্দুল করিম ভূঁইয়া,নিজাম উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।

পবিত্র কোরান তিলোয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বাথা শাখা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আব্দুল করিম ভূঁইয়াকে সভাপতি ও নিজাম উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাথা শাখা কমিটি ঘোষনা করেন সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন। ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কর্তন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।

শেয়ারনিউজ, ২৭ জানুয়ারি ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে