×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পতনের সপ্তাহে ‘জেড’ গ্রুপের ইমাম বাটনের ঝলক

২০২৪ জানুয়ারি ২৬ ১৮:৪০:০৯
পতনের সপ্তাহে ‘জেড’ গ্রুপের ইমাম বাটনের ঝলক

নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস প্রত্যাহারের চাপে বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারি) শেয়ারবাজারের বিনিয়োগকারীদের ঘুম যেন হারাম হয়ে গেছে। সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১৮০ পয়েন্টের বেশি। আলোচ্য সপ্তাহে ৩০৮টি প্রতিষ্ঠানের দর কমেছে। এরমধ্যে ৭৬টি প্রতিষ্ঠানের দর কমেছে ২০ শতাংশ থেকে ৪০ শতাংশ পর্যন্ত।

এমন অবস্থায়ও ‘জেড’গ্রুপের ইমাম বাটনের শেয়ার দামে ঝলক দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮.৩১ শতাংশ। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে ইমাম বাটনের দর ছিল ১৬৫ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষে দর বেড়ে দাঁড়িয়েছে ১৯৫ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৩০ টাকা ৬০ পয়সা বা ১৭.৩১ শতাংশ।

শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে