×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জানুয়ারি ২৫ ১৫:০৫:২৫
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮২টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ।

আর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এন্ড সিস্টেমস লিমিটেড।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এইচআর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, মিথুন নিটিং, ম্যাকসন্স স্পিনিং, বে লিজিং, ইউনাইটেড পাওয়ার এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

শেয়ারনিউজ, ২৫ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে