বাংলাদেশসহ প্রবাসী গৃহকর্মীদের বেতন কমিয়েছে সৌদি আরব
পরবাস ডেস্ক : বাংলাদেশ সহ অন্যান্য দেশের গৃহকর্মীদের বেতন কমিয়ে দিয়েছে সৌদি আরব। এর মধ্যে আছে কেনিয়া, উগান্ডা, ইথিওপিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ কিছু দেশ।
অনলাইন দ্য ইস্ট আফ্রিকান এই বিষয়ে বলেছে, সবচেয়ে বেশি বেতন কমানো হয়েছে কেনিয়ার গৃহকর্মীদের। তারাই সৌদি আরবে সবচেয়ে বেশি বেতন পান। সেই বেতন শতকরা ১৭.২ ভাগ অর্থাৎ মাসে প্রায় ৫০০ ডলার কমিয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, উপরে উল্লিখিত ৬টি দেশের গৃহকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পেতেন কেনিয়ান বংশোদ্ভূত বা কেনিয়ান গৃহকর্মীরা। তারা বার্ষিক ১০,৬৭০ রিয়াল বা ২৯০০ ডলার আয় করতেন। তা এখন কমিয়ে করা হয়েছে ৯০০০ রিয়াল বা ২৪০০ ডলার।
তালিকায় থাকা এসব দেশের মধ্যে দুই অঙ্কের শতকরা হার কমানো হয়েছে শুধু আফ্রিকান দেশগুলোর জন্য। ইথিওপিয়ার জন্য কর্তন করা হয়েছে শতকরা ১৪.৫ ভাগ। আগে তারা বার্ষিক ৬৯০০ রিয়াল বা ১৮৩৯ ডলার বেতন পেতেন। এখন তা কমিয়ে করা হয়েছে ৫৯০০ রিয়াল বা ১৫৭৩ ডলার।
অন্যদিকে উগান্ডার গৃহকর্মীদের বেতন কমানো হয়েছে শতকরা ১২.৬ ভাগ। আগে তারা পেতেন ৯৫০০ রিয়াল বা ২৫৩৩ ডলার। তা কমিয়ে এখন করা হয়েছে ৮৩০০ রিয়াল বা ২২১৩ ডলার। ফিলিপাইনের গৃহকর্মীদের বেতন কর্তন করা হয়েছে শতকরা ৭.৫ ভাগ। শ্রীলঙ্কার বেতন কমানো হয়েছে শতকরা ৮ ভাগ এবং বাংলাদেশি গৃহকর্মীদের বেতন কমানো হয়েছে শতকরা ৯.৬ ভাগ।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরবি ভাষায় মঙ্গলবার যে বিবৃতি দিয়েছে তার অর্থ এরকম- রিক্রুটমেন্ট খরচ এবং সুষ্ঠু পাওনা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রণালয়ের রিভিউয়ের অধীনে এসব পদক্ষেপ নেয়া হয়েছে।
এমন এক সময়ে বেতন কমানোর ঘোষণা দেয়া হয়েছে, যখন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর নেতৃত্বাধীন প্রশাসন তার দেশে ফুলেফেঁপে ওঠা বেকারত্বকে সমাধানের চেষ্টা করছেন। আন্তর্জাতিক কর্মসংস্থানদাতাদের কাছে জোর প্রচারণা চালাচ্ছেন।
তার দেশে যে পরিমাণ রেমিট্যান্স গিয়েছে গতবছর আগস্ট পর্যন্ত শেষ আট মাসে তার দুই-তৃতীয়াংশই সৌদি আরবের। ফলে সৌদি আরব বেতন কমানোর সিদ্ধান্ত নেয়ায় তার এ উদ্যোগে বড় আঘাত লাগবে।
গত অক্টোবরে প্রেসিডেন্ট রুটো ঘোষণা দেন যে, মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ অর্থনীতিতে কেনিয়ানদের জন্য তিনি সাড়ে তিন লাখ কর্মক্ষেত্র নিশ্চিত করতে পেরেছেন। এর কারণ, সব অভিবাসী শ্রমিকের মধ্যে কেনিয়ার গৃহকর্মীরা কঠোর পরিশ্রম করতে পারেন। ফলে তাদের চাহিদা বেশি।
তিনি বলেন, গত সপ্তাহে আমার সৌদি আরব সফরে সৌদি আরব জানিয়েছে তাদের সাড়ে তিন লাখ কর্মী প্রয়োজন। অন্যদের তুলনায় তারা কেনিয়ান কর্মীদের বেশি পছন্দ করেন। কারণ, তারা কঠোর পরিশ্রম করতে পারেন। গত মাসের মাঝামাঝি প্রেসিডেন্ট রুটো ঘোষণা দেন, সৌদি আরবের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করছেন তিনি।
পরে তিনি আড়াই হাজার দক্ষ শ্রমিকের বিষয়ে কথা বলেন। কেনিয়া থেকে সৌদি আরবে গৃহকর্মী রপ্তানি বৃদ্ধি পেয়েছে। শ্রম মন্ত্রণালয়ের ডাটা ইঙ্গিত দিচ্ছে যে, ২০২২ সালে প্রায় ৮০ হাজার কেনিয়ান গৃহকর্মী মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান নিশ্চিত করেছেন।
শেয়ারনিউজ, ২১ জানুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি












