×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জানুয়ারি ১৬ ১৫:০৭:১২
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৪০ পয়সা বা ৫.৫৫ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৫.০১ শতাংশ।

আর ৩০ পয়সা বা ৪.৯১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফাস ফাইন্যান্স।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বেঙ্গল উইন্ডস্বর, মাইডাস ফাইন্যান্সিং, মিডল্যান্ড ব্যাংক, রতনপুর স্টিল, বিডি থাই এ্যালুমিনিয়াম, ক্রিস্টাল ইন্সুরেন্স এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।

শেয়ারনিউজ, ১৬ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে