×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে

২০২৪ জানুয়ারি ১০ ০৭:৫৮:৫১
ইস্টার্ন লুব্রিকেন্টসের মুনাফা কমেছে

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টসের চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা কমেছে ৪৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ২৬ পয়সা। ইপিএস কমেছে ২ টাকা ৯৬ পয়সা বা ৪৭.২৮ শতাংশ।

আলোচিত অর্থবছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৫১ পয়সা। ইপিএস কমেছে ১ টাকা ৪ পয়সা বা ১৫.৯৭ শতাংশ।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে যা ছিল নেগেটিভ ৯৫ টাকা ৯৮ পয়সা।

৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৪ টাকা ১০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৮৮ টাকা ৬৩ পয়সা।

শেয়ারনিউজ, ১০ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে