×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার অভিনন্দন

২০২৪ জানুয়ারি ০৯ ২০:১৬:১৯
প্রধানমন্ত্রীকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশজয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অ্যধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এই সময় বিএসইসি চেয়ারম্যান অ্যধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও অধ্যাপক রুমানা ইসলাম।

বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে