×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৪ জানুয়ারি ০৯ ১৪:৫৫:৩৪
মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৯ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯.৮৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ।

আর ১ টাকা ১০ পয়সা বা ৯.৩২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইভিন্স টেক্সটাইলস।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, মাইডাস ফাইন্যান্সিং, আনলিমায়ার্ন ডাইং, রূপালী ব্যাংক, এআইবিএল ফার্স্ট ইসলামীক মিউচুয়াল ফান্ড, মুন্নু এগ্রো এবং প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

শেয়ারনিউজ, ০৯ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে