×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মন্দা পরিস্থিতি কাটাতে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসছে বিএসইসি

২০২৪ জানুয়ারি ০২ ১৯:১৮:৩১
মন্দা পরিস্থিতি কাটাতে শীর্ষ ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে চলমান মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠার লক্ষ্যে শীর্ষ ব্রোকার হাউজের সঙ্গে বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আগামীকাল বুধবার (০৩ জানুয়ারি) বিকাল ৪টায় বিএসইসির কার্যালয়ে শীর্ষ ২০ ব্রোকার হাউজের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

শেয়ারনিউজ, ০২ জানুয়ারি ২০২৪

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে