২০২৩ সালে শেয়ারবাজারে আসার অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী ২০২৩ সালে আইপিও অনুমোদন কমেছে। যেখানে ২০২২ সালে মুল মার্কেটে আসার জন্য অনুমোদন পায় ৮টি কোম্পানি, সেখানে বিদায়ী ২০২৩ বছরে অনুমোদন পেয়েছে ৫টি কোম্পানি।
এছাড়া এসএমই প্লাটফর্মে ২০২২ সালে অনুমোদন পেয়েছিল ৪টি কোম্পানি, সেখানে ২০২৩ সালেও অনুমোদন পেয়েছে ৪টি কোম্পানি।
বিদায়ী ২০২৩ সালে মূল মার্কেটে অনুমোদন পাওয়া কোম্পানি ৫টি হলো- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বেস্ট হোল্ডিংস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি এবং এনআরবি ব্যাংক।
এসএমই প্লাটফর্মে অনুমোদন পাওয়া কোম্পানি ৪টি হলো- অ্যাগ্রো অর্গানিকা, আল-মদিনা ফার্মা, ওয়েব কোটস এবং এমকে ফুটওয়্যার।
মূল মার্কেটে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর মধ্যে-
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
৮৫৩ তম কমিশন সভায় ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা উত্তোলন করেছে। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ, মেয়াদি আমানত, শেয়ারবাজারে বিনিয়োগ ও আইপিওর ব্যয় বাবদ ব্যবহার করার কথা কোম্পানিটির।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে ছিল বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
বেস্ট হোল্ডিংস
কমিশনের ৮৮৫ তম সভায় কোম্পানিটির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে বিএসইসি।
বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে কোম্পানিটিকে ৩৫০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।
শেয়ারবাজার থেকে সংগ্রহীত টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং তৈরী, সিভিল ওয়ার্ক, বিলাসবহুল সংগ্রহ, স্থানীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ, বিদ্যমান দায় পরিশোধ এবং আইপিও খরচ বাবাদ এই অর্থ ব্যয় করবে।
কোম্পানিটির ৩০ শে জুন, ২০২৩ সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়নসহ শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৫৬ কোটি ৩৪ লাখ টাকা। পুন:মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩২ টাকা ২৬ পয়সা, শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা এবং বিগত ৫ বছরের গড় হারে শেয়ার প্রতি আয় ৯৫ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শান্তা ইক্যুইটি অ্যান্ড আইসিবি ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড। কোম্পানিটি এখনো অর্থ সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছে।
এনআরবি ব্যাংক
৮৮৭তম কমিশন সভায় এনআরবি ব্যাংকের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) অনুমোদন দিয়েছে বিএসইসি।
শেয়ারবাজারে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি টাকা উত্তোলন করেছে এনআরবি ব্যাংক। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ে ব্যাংকটি।
শেয়ারবাজারে থেকে উত্তোলন করা অর্থ সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করার কথা রয়েছে ব্যাংকটির।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে পুন:মূল্যায়ন ছাড়া ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১২ টাকা ৭২ পয়সা।
চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭২ পয়সা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
সিকদার ইন্স্যুরেন্স
৮৮২তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) ৮৮২তম কমিশন সভায় করেছে বিএসইসি।
ফিক্সড প্রাইস পদ্ধতিতে কোম্পানিটি ১০টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। যা এখনও চলমান।
উত্তোলিত অর্থ কোম্পানিটি মেয়াদী আমানত রাখা, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।
২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরিক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) (পুন:মূল্যায়ন ছাড়া) ২৮ টাকা ৭৩ পয়সা।
আলোচিত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১ টাকা ২২ পয়সা।
আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনারবাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি অবলেখকের দায়িত্বও পালন করবে।
আর কোম্পানির নিরীক্ষক হিসেবে আছে জি কিবরিয়া অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।
এশিয়াটিক ল্যাবরেটরিজ
বিএসইসির ৮৮৯তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজের আইপিওঅনুমোদনের উপরনিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি আইপিওতে জনসাধারণের কাছ থেকে আবেদন জমা নেওয়া শুরুর একদিন আগে তা স্থগিত করেছিল বিএসইসি।
এশিয়াটিক ল্যাবরেটরিজ বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৯৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা বর্তমানে প্রক্রিয়াধীন।
আর এই টাকার বড় অংশ ব্যয় করা হবে কোম্পানির ব্যবসা সম্প্রসারণে।
গত বছরের ৩১ আগস্ট বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন করে। বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর প্রক্রিয়া অনুসারে কোম্পানিটি এরইমধ্যে যোগ্য তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলাম শেষ করেছে।
তাতে শেয়ারের কাট-অফ মূল্য নির্ধারণ হয় ৫০ টাকায়।
কোম্পানিটিকে কাট-অফ মূল্যের চেয়ে ২০ টাকা কমে তথা ৩০ টাকা দামে এই শেয়ার বিক্রি করতে হবে।
৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে পুনঃমূল্যায়ন পরবর্তী কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৬ টাকা ৬১ পয়সা।
আর পুনঃমূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৫ টাকা ৪৮ পয়সা।
পাঁচ বছরের ভারিত গড় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।
এসএমই প্লাটফর্মে অনুমোদন পাওয়া কোম্পানিগুলোর মধ্যে-
এমকে ফুটওয়্যার
৮৫৮তম কমিশন সভায় সএমই প্লাটফর্মে এমকে ফুটওয়্যারের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বিএসইসি।
কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ১০ কোটি টাকা উত্তোলন করেছে। উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করার কথা কোম্পানিটির।
কোম্পানিটির ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সায়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিল আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
আল-মদিনা ফার্মা
কমিশনের ৮৪৫তম কমিশন সভায় এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের আইপিও অনুমোদন দিয়েছে বিএসইসি।
কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করেছে।
শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করার কথা রয়েছে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের।
আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৫ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।
অ্যাগ্রো অর্গানিকা অর্গানিকা
কমিশনের ৮৫৮তম সভায় এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য এগ্রো অর্গানিকা পিএলসির কিআইও অনুমোদন দিয়েছে বিএসইসি।
কোম্পানিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা মূলধন উত্তোলন করেছে।
শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ যন্ত্রপাতি ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করার কথা এগ্রো অর্গানিকা পিএলসির।
আর্থিক বিবরণী অনুযায়ী, সর্বশেষ হিসাববছরে (৩০ জুন, ২০২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আর শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৮ পয়সায় (পুনঃমূল্যায়নসহ)।
শাহজালাল ইক্যুইটি ম্যানেজম্যান্ট কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।
ওয়েব কোটস
৮৯০তম কমিশন সভায় এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য ওয়েব কোটসের কিআইও অনুমোদন দিয়েছে বিএসইসি।
কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। বর্তমানে যা প্রক্রিয়াধীন রয়েছে।
কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। উত্তোলন করা অর্থ নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯২ পয়সা (পূন:মূল্যায়ন পরবর্তী)।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্টস লিমিটেড।
শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের নতুন নির্দেশনা
- কাঁঠাল সবার জন্য নয়, যাদের এড়িয়ে চলা উচিত
- সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড
- অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে বিএসইসির তদন্ত নির্দেশ
- ভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যানের পরও বৈঠকে অংশ নেবে বাংলাদেশ
- নেপালে বিক্ষোভ, চাপে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, সরকারি হলো আরও এক বিদ্যালয়
- রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন
- সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির
- হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বক্তব্য, যা জানালেন চিফ প্রসিকিউটর
- ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম
- পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত









