ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে আমরা এগিয়ে যাচ্ছি : বিএসইসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, কর্পোরেট গভর্ন্যান্স উন্নয়নে আমরা কাজ করে যাবো।
তিনি বলেন, কর্পোরেট গভর্নেন্সের জন্য আমরা এখন ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্ববাসী আমাদের নিয়ে আলোচনা করছে। আমাদের লক্ষ্য এসডিজি গোল অর্জন। এরপর আমরা এলডিজির দিকে এগিয়ে যাবো।
বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সেক্রেটারিয়াল স্ট্যান্ডার্ডসের উপর ক্রমাগত পেশাদার উন্নয়ন (বিএসএস): কর্পোরেট গভর্নেন্সকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সেমিনারের আয়োজন করে। আইসিএসবির সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার ড. মিজানুর রহমান।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব। কারণ ব্যবসা না থাকলে অর্থনৈতিক উন্নয়ন হবে না। আর অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত এসডিজি এবং এলডিজি গোল পুরণ হবেনা।
আইসিএসবি সম্পর্কে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এখানে মানুষ শিখতে আসে। তারা কর্পোরেট গভর্ন্যান্স আর সেক্রেটারি ইস্যু শিখতে আসে। আমরা যা শিখেছি তা যথেষ্ট। কিন্তু আমরা যদি এগিয়ে যেতে চাই তবে স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন। তিনি বলেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য রিসার্চ, সেমিনার, কনফারেন্স ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এবং এভাবেই আপনারা হিউম্যান ক্যপিটাল হয়ে গড়ে উঠবেন, দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। তখন আপনার কোম্পানিকে চাইতে হবে না আপনাকে কোম্পানি চাইবে।
বিশেষ অতিথির বক্তৃতায় বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমরা চাইলেই কোনো কোম্পানিতে সতন্ত্র পরিচালক নিয়োগ করে দিতে পারিনা। এখানে কিছু নিয়মনীতি রয়েছে। যখন একটা প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হয় কিংবা পরিচালকগণ কোম্পানি পরিচালনায় ব্যর্থ হয় তখনই কেবল আমরা সতন্ত্র পরিচালক নিয়োগ করি। তাই যে কোম্পানিগুলো সতন্ত্র পরিচালক নিয়োগের নিয়মের মাঝে আসেনা সে কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স নিয়ন্ত্রণের যায়গাতেই রোল প্লে করে একজন কোম্পানি সেক্রেটারি।
ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ৩০ বছরে আইসিএসবির অগ্রগতি প্রসংশনীয়। আর যেভাবে আইসিএবি এগিয়ে যাচ্ছে এটা আপনাদের জন্য খুবই ভালো কিছু বয়ে আসবে। আমরা আশা করি আপনারা আরও বেশি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবেন। দেশের অর্থনীতি কে আরও এগিয়ে নিয়ে যাবেন।
বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান বলেন, আজকের সেমিনার একটি প্রোডাক্টিভ সিপিডি সেমিনার। আমি নিজেও এখানে শিখতে এসেছি। এটি একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। বিএসইসি আরও নিবিড়ভাবে আইসিএসবির সাথে কাজ করবে কর্পোরেট গভর্নেন্সের উন্নয়নে।
ড. মিজান আরও বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন শুধু লিস্টেড কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু দেশে আরও অনেক কোম্পানি রয়েছে। তাদেরই শুধু কর্পোরেট গভর্নেন্স দেখার জন্য একজন কোম্পানি সেক্রেটারি আছে। আমি মনে করি দেশের সকল কোম্পানির কর্পোরেট গভর্নেন্স উন্নয়নের জন্য কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা উচিৎ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এমএনএ অ্যাসোসিয়েটসের প্রধান নির্বাহী এম নুরুল আলম, আইসিএসবির কাউন্সিল মেম্বার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসইর) সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ভুঁইয়া, ইস্টার্ন ব্যাংক পিএলসির ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী।
শেয়ারনিউজ, ২৭ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- তিন দফা দাবিতে এবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’
- বাতিলের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন বড় বার্তা
- যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে চীনের নতুন বার্তা, নজর হরমুজে
- এইচএসসি পরীক্ষা স্থগিত না করার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
- এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে গ্রেপ্তার
- ৫ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায় ঘোষণা
- তিন প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ
- তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং ঘোষণা
- ইরানের সেই পাহাড়ে যা আছে, ধ্বংস করতে চান ট্রাম্প
- ভেঙে গেল বিমানের জানালা, স্ত্রীর সাহসে প্রাণে বাঁচলেন স্বামী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিতর্ক, যা জানালো শিক্ষা বোর্ড
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উত্থানের ধারা অব্যাহত, ৬ হাজার পয়েন্ট ছোঁয়ার দ্বারপ্রান্তে সূচক
- ১৪ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ১৪ জুলাই আবারও স্বর্ণের দামে বড় পরিবর্তন
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’
- প্রবাসীদের সুখবর: আরও ৩ দেশে চালু হচ্ছে এনআইডি সেবা
- হঠাৎ থেমে গেল রাজশাহীর সব দূরপাল্লার বাস, জানুন কারণ
- প্রথম প্রান্তিকে এসকে ট্রিমসের নগদ প্রবাহে ইতিবাচক অগ্রগতি
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- বিকেলে যোগদান, ৪ ঘণ্টা পরই বদলি—মুখ খুললেন নতুন পুলিশ সুপার
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা










