বোনাস ডিভিডেন্ড ইস্যুর বিষয়ে ব্যাখ্যা দিল আইসিবি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এর মধ্যে বোনাস ডিভিডেন্ড শেয়ার প্রিমিয়াম থেকে ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
আইসিবি সূত্রে জানা গেছে, বোনাস ডিভিডেন্ড ঘোষণার পর সেটি বিএসইসির কাছ থেকে অনুমোদন নেয়ার নিয়ম রয়েছে। এরই ধারাবাহিকতায় আইসিবি ঘোষিত বোনাস ডিভিডেন্ডের বিষয়ে বিএসইসির কাছে অনুমোদন চেয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে বিএসইসি প্রতিষ্ঠানটিকে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড প্রদানের অনুমোদন দেয়। এরপর কোম্পানিটির পর্ষদ সে অনুসারে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। এজন্য ২১ ডিসেম্বর ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, বোনাস ডিভিডেন্ড শেয়ার প্রিমিয়াম থেকে যেমন ঘোষণা করা যায়, তেমনি রিটেইন্ড আর্নিংস থেকেও ঘোষণা করা যায়। কমিশন মনে করেছে যে শেয়ার প্রিমিয়ামের পরিবর্তে রিটেইন্ড আর্নিংস থেকে বোনাস ডিভিডেন্ড ঘোষণা করা হলে বেশি ভালো হবে, তাই সে অনুসারে নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে ৭৭ কোটি ৫৮ লাখ টাকা কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা করেছে আইসিবি, আগের অর্থবছরে যা ছিল ১৪৪ কোটি ৫৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ৪৬.৩৪ শতাংশ। আলোচ্য অর্থবছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৭১ পয়সা। ৩০ জুন শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৪ পয়সায়। যা আগের অর্থবছরে ছিল ৫২ টাকা ৯৪ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ড ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট ছিল গত ২৯ নভেম্বর।
এদিকে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে সমন্বিত নিট মুনাফা হয়েছিল ২০ কোটি ৭৯ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির এককভাবে নিট লোকসান হয়েছে ২৪৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে একক নিট মুনাফা ছিল ৯ কোটি ১৩ লাখ টাকা।
এতে দেখা যায়, আলোচ্য অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে ইপিএস হয়েছিল ২৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৫৬ পয়সায়।
শেয়ারনিউজ, ১৫ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমাল বাজুস
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- ভাইরাল দুই শিশু, বাবাকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- মোবাইল ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের
- চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- গভীর রাতে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- লংকাবাংলা ফাইন্যান্সের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা










