×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বিএসইসি চেয়ারম্যানের সাথে মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যানের সাক্ষাৎ

২০২৩ ডিসেম্বর ১৩ ১৮:১৮:১১
বিএসইসি চেয়ারম্যানের সাথে মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউটিরিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ান রাবার কাউন্সিলের চেয়ারম্যান দাতো শ্রী মোহাম্মদ সুপারাদি বিন মোঃ নূর।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শেরে-ই-বাংলা নগরে বিএসইসির কার্যালয়ে ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে শ্রী মোহাম্মদ সুপারাদি বিন মোঃ নূর সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি এর তত্ত্বাবধানে ’কমোডিটি এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠার ক্ষেত্রে মালয়শিয়ার সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন ।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম আলোচনা এই সময় উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ১৩ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে