×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ ডিসেম্বর ১৩ ১৫:০১:২৮
বুধবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১৩ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮১টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আনলিমায়ার্ন ডাইং। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ টাকা বা ৯.৯২ শতাংশ।

আর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা ইন্সুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, সোনারগাঁও টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।

শেয়ারনিউজ, ১৩ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে