উন্নত দেশ গড়তে হলে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে হবে
নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই উন্নত রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়িত হবে।
তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইক্যুইটির পাশাপাশি নতুন পণ্যভিত্তিক বৈচিত্রময় বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে৷ একই সাথে আমাদের বিনিয়োগকারীদেরও বিনিয়োগ জ্ঞান বাড়াতে হবে এবং সচেতন হতে হবে।
রোববার (১০ ডিসেম্বর) গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সচেতনতামূলক কর্মশালায় তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শেয়ারবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি’র কমিশনার মোঃ আব্দুল হালিম এবং ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান তন্ময় বর্মন, ফ্যাকালটি অব বিজনেজ স্টাডিজের ডিন ড. ইশিতা রায় এবং ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান ও বিএসইসি’র নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
ডিএসই’র চেয়ারম্যান বলেন, গতিশীল শেয়ারবাজারের জন্য দরকার উন্নত তথ্য প্রযুক্তি, মানসম্পন্ন পণ্য, সুশাসন, দক্ষ জনশক্তি এবং শিক্ষিত ও সচেতন বিনিয়োগকারী৷ বর্তমানে ডিএসইতে বিশ্বখ্যাত নাসডাক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে৷ এই শেয়ারবাজারের মাধ্যমেই দেশের ছোট বড় সব ধরনের শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টি হয়৷
ড. হাসান বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই আগামী দিনের ভবিষ্যত। আপনারা সকলেই অবগত আছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে যে চারটি স্তম্ভ রয়েছে এর মধ্যে স্মার্ট ইকোনমি হলো অন্যতম৷ আর স্মার্ট ইকোনমির অন্যতম প্রধান নিয়ামক হলো সমৃদ্ধ শেয়ারবাজার৷
তিনি বলেন, সমৃদ্ধ শেয়ারবাজারের জন্য প্রয়োজন শিক্ষিত ও সচেতন স্মার্ট বিনিয়োগকারী৷ তরুণরাই পারবে স্মার্ট বাংলাদেশ গড়তে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগন স্মার্ট বাংলাদেশ গড়তে সাহসী ভূমিকা রাখবে। বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে নবদিগন্তে, এই অগ্রযাত্রাকে পিছিয়ে রাখার সাধ্য কারো নেই, ছাত্র সমাজকেই দেশের হাল ধরতে হবে।
ড. ইশিতা রায় বলেন, এই ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ক্যাপিটাল মার্কেট সম্পর্কে জানার অনেক বড় একটি সুযোগ। আজকের এই প্রোগামে যা জানা যাবে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেমন কাজে আসবে, তেমনি ছাত্রছাত্রীদের জন্যও কাজে আসবে বলে আমি মনে করি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. তারিকুজ্জামান বলেন, বিনিয়োগকারীদের জন্য ডিএসই’র বিনিয়োগ শিক্ষা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এটা বিএসইসি, ডিএসই এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আইওএসকোর কার্যক্রমের একটি অংশ। এতে করে আর্থিক বিনিয়োগের পরিবেশ ও সময় ইত্যাদি বিষয়ে জানা যায়৷ তাই আইওএসকোর সদস্য হিসেবে আমরা সারাদেশে এ কার্যক্রম বাস্তবায়ন করে আসছি।
তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশব্যাপী বিনিয়োগকারীদের সচেতন করার জন্য এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। যাতে বিনিয়োগকারীরা বিনিয়োগে ঝুঁকি এড়িয়ে জেনে বুঝে বিনিয়োগ করে। জনগনের দোরগোড়ায় ডিএসই’র সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি একটি সমৃদ্ধশালী এবং টেকসই শেয়ারবাজার বিনির্মাণে নিরন্তরকাজ করে যাচ্ছে ডিএসই৷
তিনি বলেন, শেয়ারবাজার বিনিয়োগের একটি অন্যতম ভালো মাধ্যম। যখন আপনারা আয় করবেন এবং আপনাদের বিনিয়োগের জন্য অর্থ থাকবে তখন এখানে যেনে বুঝে বিনিয়োগ করতে পারেন। আমরা একটি বয়সের পর আর আয় করতে পারব না, তখন তাহলে কি করবেন। তাই ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হবে। আর সেক্ষেত্রে শেয়ারবাজার একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগের জায়গা। শেয়ারবাজারকে অনেকেই কাঁচাবাজার মনে করেন। যারা এখানে প্রতিদিন কেনা-বেচা করতে চান। কিন্তু এটা সেই জায়গা না। এখানে আপনার দৈনন্দিন ব্যয় বাদ দিয়ে বিনিয়োগ করতে হবে। তাই শেয়ারবাজারে যদি দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা যায় তবে এখান থেকে রিটার্ন সম্ভব।
বিএসইসির এই কমিশনার বলেন, বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করতে হবে। বুঝে শুনে শেয়ারবাজারে আসতে হবে। কারো কথায় প্ররোচিত হয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করা ঠিক হবে না। যারা অন্যের কথায় উৎসাহিত হয়ে বাজারে বিনিয়োগ করে তারাই ক্ষতিগ্রস্ত হয়। সকলকে সাথে নিয়ে দেশের শেয়ারবাজার উন্নয়নে কাজ করতে হবে। তবেই স্থিতিশীল শেয়ারবাজার গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তিনি।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন, শেয়ারবাজার স্থিতিশীল অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই লিটারেসি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্লাসরুমের বাইরেও অনেক কিছু শিখতে পারবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ বিশ্বে বাংলাদেশের অর্থনীতির অবস্থা অনেক মজবুত। একটি দেশের শেয়ারবাজার যতটা উন্নত, সে দেশের অর্থনীতি ততটা ভালো। একটি ভালো শেয়ারবাজার ছাড়া ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য ডিএসইর আজকের এ আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমানে উন্নত বিশ্বে সবাই সবার সঙ্গে ব্যবসা করছে। যা থেকে ফিরে আসা সম্ভব নয়। আমাদের দেশের মেগা প্রকল্পগুলো শেয়ারবাজারে আসার জন্য অপেক্ষা করছে। এতে দেশের অর্থনীতির সঙ্গে শেয়ারবাজারের অনেক উন্নতি হবে। যে দেশ যত বেশি উন্নত, সে দেশে তত বেশি বিদেশি বিনিয়োগ রয়েছে। যার একটি বাংলাদেশ, কারণ বাংলাদেশে বিদেশী বিনিয়োগের পরিবেশ ও সুবিধা দেয়া হয়। এতে বাংলাদেশের জিডিপি যেমন বাড়বে তেমনি মানুষের আয়ও বাড়বে। সুদৃড় অর্থনীতির সঙ্গে শেয়ারবাজারের উন্নয়ন ধরে রাখতে হবে। আর এ জন্য ফিন্যান্সিয়াল লিটারেসি ও শেয়ারবাজার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা খুবই জরুরি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷ মূল প্রবন্ধে তিনি শেয়ারবাজার সম্পর্কে প্রাথমিক ধারণা ও শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, শেয়ারবাজারের প্রবৃদ্ধি এবং বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
শেয়ারনিউজ, ১০ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- আল-আরাফাহ ব্যাংকে বড় পরিবর্তন, ফিরলেন পুরোনো মালিকরা
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে একসঙ্গে বড় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- নতুন পরিচয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রকাশ পেল চূড়ান্ত লোগো
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- আন্দোলনে নতুন মোড়, সচিবালয়ে ৬ দফা নিয়ে ঢুকলেন শিক্ষার্থীরা
- বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু, একসঙ্গে প্রাণ গেল বাবা-ছেলের
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে
- স্টক ডিভিডেন্ড নিয়ে অতিরিক্ত তথ্য প্রকাশ করলো প্রগতি লাইফ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন
- দেশে-বিদেশে বিশাল সম্পদ জব্দ, বড় তথ্য দিল বিএফআইইউ
- আবারও সতর্কবার্তা আবহাওয়া অফিসের
- বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন
- ব্যাংকেই সবচেয়ে বেশি সন্দেহজনক লেনদেন, সামনে এলো নতুন তথ্য
- বিক্রির চাপ বাড়ায় সূচকের গতি শ্লথ, কমেছে লেনদেনের পরিমাণ
- ১৫ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ ব্যাংকের তিন মাসের আল্টিমেটাম নিয়ে সংবাদে প্রাইম ফাইন্যান্সের ব্যাখ্যা
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামিক ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আপস্ট্রিম সুবিধা উন্নয়নে এনভয় টেক্সটাইলের উৎপাদনে নতুন গতি
- সেরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- পরীক্ষার্থীদের জন্য স্বস্তির খবর, সরকার নিল নতুন পদক্ষেপ
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা
- হঠাৎ কমে গেল স্বর্ণের দাম, জেনে নিন নতুন বাজারদর
- সহযোগী প্রতিষ্ঠানে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- এবার ৯১ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মেয়রকে নোটিশ
- লোকসানে ডুবলেও শেয়ারের দাম আকাশছোঁয়া
- বীমা খাতে ইতিবাচক বার্তা—দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
- রাস্তার ধারে প্রস্রাব করলেই বড় পর্দায় ভেসে উঠবে ছবি!
- হঠাৎ প্রধানমন্ত্রীর পদত্যাগ; নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত
- মসজিদুল হারাম ও মসজিদে নববী মসজিদের নতুন ইমামতির সূচি প্রকাশ
- বিকট শব্দে কেঁপে উঠল সেলুন—এরপর যা ঘটল, তা ছিল ভয়াবহ
- এইচএসসি আন্দোলনে নতুন মোড়, সংসদের সামনে যা ঘটল
- বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
- রাতে ফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা, মোড নিয়ে নতুন তথ্য
- গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ
- প্রধানমন্ত্রীর গাড়িবহরের ঘটনায় বিভ্রান্তি দূর করল পুলিশ
- শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই নড়েচড়ে বসল সরকার
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- শেয়ারবাজারে একই গ্রুপের দুই কোম্পানির কারখানা বন্ধ
- ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ
- টিভি টকশো থেকে বিদায় নিলেন গোলাম মাওলা রনি
- দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা
- বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক
- ৬৮০ কোটি টাকার মূলধন সংগ্রহে বিএসইসির সম্মতি
- ‘চোরের দলের খেলা’ লিখে সার্চ করলেই আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ
- একীভূত ব্যাংক থেকে ২০ লাখ টাকা তোলার অনুমতি পেলেন রাষ্ট্রপতি
- বন্ধ কোম্পানি ইস্যুতে অবস্থান পরিষ্কার করল বিএসইসি
- জামানত ছাড়াই ১০ লাখ, সুদ মাত্র ৭ শতাংশ—জানালেন অর্থমন্ত্রী
- দেশজুড়ে বৃষ্টির দাপট, নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
- বিদেশি বিনিয়োগকারীদের বড় প্রস্থানে চাপে শেয়ারবাজার
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে দুই কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- হঠাৎ বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিত
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিদেশি বিনিয়োগ টানতে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
- বিনিয়োগকারীবান্ধব আইপিও ব্যবস্থা গড়তে নীতি ও আইন সংস্কারের ইঙ্গিত বিএসইসি চেয়ারম্যানের
- রেইনউইক যজ্ঞেশ্বর নিয়ে ডিএসইর কড়া পদক্ষেপ
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- প্রাইম লাইফের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ, দায় ও ঘাটতি দুটিই কমেছে








