৩৫ ব্যাংকের মধ্যে সচল মাত্র ৫টির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৫টি কোম্পানির মধ্যে মাত্র ৫টি কোম্পানির শেয়ার সচল। কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসের কিনারায় হলেও লেনদেন হচ্ছে। বাকি ৩০টি ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইসে ঠায় দাঁড়িয়ে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ফ্লোর প্রাইসের সামান্য ওপরে লেনদেন হওয়া ৫টি ব্যাংক হলো- আল আরাফা ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক ও রূপালী ব্যাংকের শেয়ার। যেগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ছাড়া বাকি সবগুলোর শেয়ার ফ্লোর প্রাইসের ১০ পয়সা ২০ পয়সা ওপরে লেনদেন হচ্ছে। এমনটি ব্যাংক খাতে সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়া অল্প মূলধনী শেয়ার ডাচবাংলা ব্যাংকের শেয়ারও ফ্লোর প্রাইস ভেদ করে লেনদেন হওয়ার স্বাদ নিতে পারছে না।
সর্বশেষ আল-আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস ২৩ টাকা ৬০ পয়সা থেকে ১০ পয়সা বেড়ে ২৩ টাকা ৭০ পয়সায়, মিডল্যান্ড ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস ১০ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৬০ পয়সা বেড়ে ১১ টাকা ৮০ পয়সায়, প্রিমিয়ার ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস ১২ টাকা ৮০ পয়সা থেকে ১০ পয়সা বেড়ে ১২ টাকা ৯০ পয়সায়, পূবালী ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস ২৫ টাকা ৭০ পয়সা থেকে ২০ পয়সা বেড়ে ২৫ টাকা ৯০ পয়সায় এবং রূপালী ব্যাংকের শেয়ার ফ্লোর প্রাইস ২৫ টাকা ২০ পয়সা থেকে ৭০ পয়সা বেড়ে ২৫ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।
অথচ ব্যাংক খাতের কোম্পানিগুলো প্রতিবছরই ভালো ডিভিডেন্ড দিচ্ছে। তারপরও কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ নেই। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আমাদের শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় নয় বলে মৌলভিত্তির শেয়ার হিসাবে খ্যাত ব্যাংকখাতের কোম্পানিসহ অন্যান্য ভালো কোম্পানির শেয়ার অচল অবস্থায় ফ্লোর প্রাইসে ঘুমাচ্ছে।
উল্লেখ্য, ব্যাংক খাতের ৩৫টি কোম্পানির মধ্যে কেবল আইসিবি ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক ছাড়া বাকি সবগুলোই প্রতিবছর শেয়ারহোল্ডারদের আকর্ষণীয় হারে ডিভিডেন্ড দিচ্ছে। ন্যাশনাল ব্যাংক ২০২১ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। ২০২১ সালে ব্যাংকটির ডিভিডেন্ড ৫ শতাংশে নেমে গেছে। আর ২০২২ সালে কোনো ডিভিডেন্ডই দেয়নি। এর আগে ব্যাংকটির ডিভিডেন্ড ১০ শতাংশের নিচে নামেনি।
শেয়ারনিউজ, ০৮ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ছয় কর্মকর্তার পদে বড় পরিবর্তন
- এনসিপিতে যোগ দিচ্ছেন সেই বহিষ্কৃত প্রভাবশালী নেতা
- ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্য ঘিরে তোলপাড়
- আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল
- কার্টুন শেয়ার করায় গ্রেপ্তার— গণতন্ত্র নিয়ে প্রশ্ন
- দেশের বিদ্যুৎ খাতে বকেয়ার পরিমান জানালেন মন্ত্রী
- বক্তব্যের সময় ‘অশালীন অঙ্গভঙ্গি’— সংসদে তোলপাড়
- ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ
- মার্জিন ঋণে অনিয়ম: ৫ ব্রোকারেজ হাউসে বিএসইসির তল্লাশি
- ইসরায়েল নিয়ে বড় স্বীকারোক্তি ট্রাম্পের
- দেশের গ্যাস মজুদ নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ
- নাভানা ফার্মায় দখল যুদ্ধ, ফাঁদে পড়ে বরখাস্ত বিএসইসি কর্মকর্তা
- পবিত্র হজ পালন করতে যেসব স্থানে যেতে হয়
- বিএনপির দুই গ্রুপের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি
- গৃহকর্মীদের নিয়ে বড় নির্দেশ, হাইকোর্টের রুল
- আইএমএফের শর্ত মানবে না সরকার, অর্থমন্ত্রীর ইঙ্গিত
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- ঈদুল আজহার সম্ভাব্য দিন ঘোষণা
- ইসলামী ব্যাংকের সামনে উত্তেজনা, মুখোমুখি দুই পক্ষ
- একাধিক প্ল্যাটফর্মের নেতা যোগ দিলেন এনসিপিতে
- এক বছর আতঙ্কে থাকার পর মিলল স্বস্তি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ৯ প্রতিষ্ঠান
- যুদ্ধ উত্তেজনার দোলাচলে শেয়ারবাজার
- ১৯ এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৯ এপ্রিল লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ এপ্রিল দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ এপ্রিল দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাংলাদেশ-ভারত কূটনীতিতে নতুন মোড়
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমে এলো হাজারো ইসরায়েলি
- সংরক্ষিত নারী আসনে ইন্টারভিউ দিলেন সাড়ে পাঁচশ’ প্রার্থী
- প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে
- ১৯ এপ্রিল এক নজরে স্বর্ণের নতুন দাম
- মক্কায় প্রবেশে নতুন শর্ত, জানুন বিস্তারিত
- তালিকাভুক্ত কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- চাকরি হারিয়ে রাস্তায় নামছে এস আলম ব্যাংক কর্মীরা
- ২ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- বিশ্ব অর্থনীতিতে হইচই—ইরানের জব্দ সম্পদ নিয়ে বড় দাবি!
- স্ত্রীকে তালাক দিয়ে নতুন বিয়ের প্রস্তুতি, অতঃপর...
- যে পদ্ধতিতে যানজটমুক্ত হবে ঢাকা
- উত্তরা ব্যাংক সিকিউরিটিজে বাড়তি বিনিয়োগের সিদ্ধান্ত
- বিডি ল্যাম্পসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রেপ্তার ঘিরে বিতর্ক, সরকারের কাছে জবাব চায় এনসিপি
- একটি লাইনে ঝড়, তারপর নীরবতা—গুলতেকিনের সিদ্ধান্ত
- ইসরায়েলের তালিকায় বিশ্বজুড়ে ১০ ‘বিতর্কিত’ ইনফ্লুয়েন্সার
- চিফ হুইপকে ব্ল্যাকমেইল; কনটেন্ট ক্রিয়েটর গ্রে/প্তার
- শেষমেশ ক্ষমা চাইলেন রাশেদ প্রধান!
- এসএসসি ২০২৬: নতুন নিয়ম না জানলে বিপদ
- ভেনেজুয়েলায় মাদুরো আটক, ট্রাম্পকে নোবেল
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৪ কোম্পানি
- ইস্টার্ন ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- গৃহপরিচারিকা ফাতেমার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৬ কোম্পানি
- যে কারণে দেশে উৎপাদিত অকটেন নিচ্ছে না সরকার
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পিএইচডি করেও পিএস! তীব্র সমালোচনায় ঢাবি শিক্ষক
- মিউচ্যুয়াল ফান্ডে স্বচ্ছতা ফেরাতে বিএসইসির নতুন উদ্যোগ
- এডিবির সহায়তায় শেয়ারবাজারে বড় সংস্কারের পথে বিএসইসি
- ব্যাংক সুদের হার নির্ধারণে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১১ কোম্পানি
- সপ্তাহজুড়ে চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- বিনিয়োগকারীদের ঝুঁকিতে ফেলেছে স্বল্প মূলধনীর শেয়ার
- নেগেটিভ ইক্যুইটি: ৩ ব্রোকারের সময় আবেদন বাতিল, রিভিউতে ২টি




.jpg&w=50&h=35)




