×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ট্যানারি ব্যবসা করবে ইমাম বাটন

২০২৩ ডিসেম্বর ০৫ ১১:০৬:২৪
ট্যানারি ব্যবসা করবে ইমাম বাটন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটনের পরিচালনা পর্ষদ ট্যানারি ব্যবসার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি চট্টগ্রামের পাহারতলীতে কারখানা প্রাঙ্গনে লেদার ইউনিট করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এই প্রকল্পের মোট ১১ কোটি ৫৫ লাখ টাকা ব্যায় করবে কোম্পানিটি। প্রাথমিকভাবে ৪ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে। আর বাকী ৭ কোটি ৩ লাখ টাকা ধাপে ধাপে বিনিয়োগ করবে।

কারখানার লেদার ইউনিটের চারপাশে ১৯ হাজার ৫০০ স্কয়ার ফিট। আর অফিস এরিয়া ১ হাজার স্কয়ার ফিট। কোম্পানিটির প্রতি বছরে ১ লাখ ৬০ হাজার জোড়া উৎপাদন ক্ষমতা রয়েছে। বছরে ২ কোটি টাকা মুনাফা হবে বলে প্রত্যাশা কোম্পানিটির।

শেয়ারনিউজ, ০৫ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে