×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বিকালে চার প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা

২০২৩ ডিসেম্বর ০৫ ০৭:৩৩:৫২
বিকালে চার প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের বোর্ড ও ট্রাস্টি সভা আজ মঙ্গলবার (০৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানগুলো হলো-পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, আল-আরাফা ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড, এবি ব্যাংক পারপেচুয়াল বন্ড ও শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ড।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

অন্যদিকে, আল-আরাফা ইসলামী ব্যাংক জানুয়ারি-ডিসেম্বর, ২০২৩ মেয়াদে পারপেচুয়াল বন্ডের কুপন রেট, এবি ব্যাংক ডিসেম্বর’২৩-জুন’২৪ অর্ধবার্ষিকীর জন্য পারপেচুয়াল বন্ডের কুপন রেট এবং শাহজালাল ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের জন্য ২০২৩ সালের রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

শেয়ারনিউজ, ০৫ ডিসেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে