শেয়ারবাজারে আসার প্রক্রিয়ায় ক্রাফটসম্যান ফুটওয়্যার
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় রপ্তানিমুখী চামড়াশিল্প প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ লিমিটেড।
দেশের বাইরে কোম্পানিটির গ্রহণযোগ্যতা এবং ব্র্যান্ড ভ্যালু বাড়াতে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন সেলিম।
ক্রাফটসম্যান ফুটওয়্যার ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে পাঁচ কোটি টাকা তুলতে চায়। এজন্য চামড়াশিল্পের প্রতিষ্ঠানটি শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে।
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছেন সাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ভবিষ্যতে আমাদের ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে। ব্যাংক ঋণের সুদহার অনেক বেড়ে যাচ্ছে, যা ১৫ শতাংশে ঠেকতে পারে। এই কারণেই আমরা তহবিল সংগ্রহের জন্য ব্যাংকে না গিয়ে শেয়ারবাজারে আসতে চাইছি।
তিনি বলেন, যেহেতু আমাদের মূলধন ছোট, এই কারণে আমরা প্রথমে এসএমই প্লাটফর্মে আসতে চাইছি। কয়েক বছর সেখানে থাকার পর আমরা শেয়ারবাজারের মূল প্লাটফর্মে যাবো।
এছাড়া দেশের বাইরে তালিকাভুক্ত কোম্পানি গ্রহণযোগ্যতা বেশি এবং একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। মূলত এই দুই কারণেই আমরা শেয়ারবাজারে আসতে চাইছি।
সাদাত হোসেন সেলিম জানান, বর্তমানে সাড়ে সাত’শর বেশি কর্মী রয়েছে কারখানাটিতে। আর এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৪০ হাজার জোড়া জুতা রপ্তানি করা হয়েছে। ২০১৭ সালে প্রথমে শ্রীপুরে আমার নিজের জমিতে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে একটি ছোট কারখানা করি। আমরা শুরুর দিকে জুতা স্যাম্পলিং করতাম। আমরা কিছু জুতার প্রোটোটাইপ স্যাম্পলিং করে সেগুলো বাইরে পাঠানো শুরু করলাম। তখন ভালো সাড়া পাওয়া গেল।
তিনি বলেন, সেই থেকে অনুপ্রাণিত হয়ে ২০২০ সালে কারখানার কাজ যখন শেষ হয়ে আসে। তখন করোনার সংক্রমণ শুরু হয়। বিশ্ব ও দেশের অর্থনীতির স্থবিরতার মধ্যেই আমাদের কারখানার যাত্রা শুরু।
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় গড়ে তোলা হয়েছে রপ্তানিমুখী চামড়াশিল্প প্রতিষ্ঠান ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাকসেসরিজ। বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে উন্নত যন্ত্রপাতি এনে স্থাপন করা হয়েছে ক্রাফটসম্যান ফুটওয়্যারের কারখানায়। গ্রাহকদের জন্য ফরমাল, ক্যাজুয়াল, অক্সফোর্ড, মোকাসিন, ডার্বি, হাইহিল, পামিসহ বিভিন্ন ধরনের জুতা বানায় ক্রাফটসম্যান ফুটওয়্যার।
শেয়ারবাজার থেকে সংগ্রহ করা ৫ কোটি টাকার মধ্যে ২ কোটি টাকা কারখানার বিএমআরই, ১ কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধে, চলতি মূলধনের চাহিদা পূরণে ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যবহার করা হবে। বাকী টাকা যাবে শেয়ারবাজারে আসার প্রক্রিয়ার পেছনে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।
শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত








.jpg&w=50&h=35)

