×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ৩০ ১৫:১৩:১৪
বৃহস্পতিবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন প্যাসিফিক ডেনিমসের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৫২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৭.৭৩ শতাংশ।

আর ১ টাকা ৩০ পযসা বা ৬.২২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রতনপুর স্টিল।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইভিন্স টেক্সটাইল, এমবি ফার্মা, ফু- ওয়াং সিরামিক, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং দ্যা ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে