×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ২৬ ১৫:০২:৫০
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৬ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন এমারেল্ড ওয়েলের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৯ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কহিনুর কেমিক্যালের শেয়ারদর কমেছে ৪৩ টাকা ৫০ পয়সা বা ৯.৬৪ শতাংশ।

আর ১৪ টাকা ৪০ পয়সা বা ৮.৯৩ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিল বাংলা সুগার মিলস।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফু-ওয়াং সিরামিক, ঢাকা ডাইং, ইয়াকিন পলিমার, ইভিন্স টেক্সটাইল, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং শামপুর সুগার মিলস লিমিটেড।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে