শেয়ারবাজারে বন্ধ কোম্পানি নিয়ে বড় কারসাজির পাঁয়তারা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে এখন কদর বেশি বন্ধ কোম্পানির। কারণ এই ধরনের কোম্পানিকে ঘিরে বাজারে গড়ে উঠেছে সংঘবদ্ধ এক কারসাজি চক্র। তেমনি এক বন্ধ কোম্পানি রাঙামাটি ফুড প্রোডাক্টস নিয়ে নজিরবিহীন কারসাজি ও আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে।
২০০৩ সাল থেকে কোম্পানিটির কার্যক্রম বন্ধ থাকায় এটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য কাউন্টার বা ওটিসিতে তালিকাভুক্ত। ওটিসিতে কোম্পানিটির শেয়ারের তেমন লেনদেন হয় না। তাই কোম্পানিটি কিনে নিয়ে সেটিকে এসএমই বোর্ডে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও ডিএসই এর মধ্যে সেই আবেদন বাতিল করে দিয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে বন্ধ কোম্পানির শেয়ার কেনাবেচায় একটি ‘ব্রোকার গ্রুপ বা দালাল চক্র’ গড়ে উঠেছে। এমনই এক দালাল চক্রের মাধ্যমে বন্ধ কোম্পানি রাঙামাটি ফুড প্রোডাক্টসের সঙ্গে যুক্ত হয় এক্সপো গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান।
প্রথমে তারা কোম্পানিটির প্রকৃত উদ্যোক্তাদের শেয়ারের পুরোটা অর্থাৎ ১০ লাখ শেয়ার কিনে নেয় প্রায় এক কোটি টাকায়। সঙ্গে ব্যাংকের দায়দেনার ভারও নেয়। এরপর মালিকানা হাতবদল হয়ে চলে আসে এক্সপো গ্রুপের কাছে। এরপরই ঘটে রাঙামাটি ফুডের শেয়ার নিয়ে কারসাজি ও নানা অনিয়ম।
ডিএসইর তদন্তে রাঙামাটি ফুড প্রোডাক্টস নিয়ে বড় ধরনের যেসব অনিয়ম পাওয়া যায়, তার মধ্যে রয়েছে টাকা ছাড়া নতুন শেয়ার ইস্যু, ভুয়া কাজ দেখিয়ে অর্থ খরচ, যন্ত্রপাতি কেনার ভুয়া বিল তৈরি, জনবল ও পরামর্শককে ভুয়া বেতন প্রদানসহ আর্থিক নানা অনিয়ম।
একাধিক সূত্রে জানা যায়, মালিকানা হাতবদলের পর রাঙামাটি ফুডের নতুন ৪ কোটি শেয়ার (১০ টাকা অভিহিত মূল্যের হিসাবে যার দাম ৪০ কোটি টাকা) ইস্যু করা হয় গুটিকয়েক সুবিধাভোগীর মধ্যে। এর মধ্যে প্রায় ১ কোটি ২০ লাখ শেয়ার নেয় এক্সপো গ্রুপের মালিক ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাকি ২ কোটি ৮০ লাখ শেয়ার প্রায় ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়।
২০২১ সাল থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত সময়ে প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিক্রির এই ঘটনা ঘটে। তাতে মাত্র ৩ কোটি পরিশোধিত মূলধনের কোম্পানিটির মূলধন বেড়ে হয় ৪৩ কোটি টাকা।
নতুন শেয়ার ইস্যুর পর কোম্পানিটিকে ওটিসি থেকে এসএমই বোর্ডে (ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির শেয়ার লেনদেনের আলাদা প্ল্যাটফর্ম) স্থানান্তরের জন্য কারখানাও চালু করা হয়।
জানা যায়, ২০২১ সালের মার্চে রাঙামাটির কাউখালীর চিনিকল এলাকায় অবস্থিত কোম্পানিটির মালিকানা হাতবদল হয়। এরপর ওই বছরের আগস্টে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ওটিসি থেকে এসএমই বোর্ডে স্থানান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
এরপর কোম্পানিটি চলতি বছরের আগস্টে এসএমই বোর্ডে স্থানান্তরের জন্য ডিএসইতে আবেদন করে। আবেদন পাওয়ার পর ডিএসই কোম্পানিটির কার্যক্রম তদন্তের উদ্যোগ নেয়। সেই তদন্তে বেরিয়ে আসে নানা অনিয়মের চিত্র। সম্প্রতি এই তদন্ত প্রতিবেদন বিএসইসিতে জমা দিয়েছে ডিএসই।
অভিযোগ রয়েছে, বন্ধ কোম্পানিকে ঘিরে বাজারে গড়ে উঠেছে এক ‘দালাল চক্র’। যাদের কাজ হচ্ছে বন্ধ কোম্পানির মালিকানা বা শেয়ারের কেনাবেচার ব্যবস্থা করে দেওয়া। বিনিময়ে তারা কখনো নগদ কমিশন নেয়, আবার কখনো শেয়ার নেয়। এই চক্রের সঙ্গে জড়িত বিএসইসিরও একটি অংশ। ফলে সহজে অভিনব সব পন্থায় বন্ধ কোম্পানির শেয়ার কেনাবেচা করে বাজার থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে কারসাজিকারকেরা।
শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






