শেয়ারবাজারে আইপিও-তে আসছে বাংলালিংক
শেয়ারবাজারে আইপিও-তে আসছে বাংলালিংক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসার জন্য বর্তমানে সম্পূর্ণরূপে প্রস্তুত।
তবে নানা কারণে শেয়ারবাজারে পরিস্থিতি অনুকূল নয় বলে বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কোম্পানিটি। বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান সংবাদ মাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন।
তিনি বাংলালিংকের পরিস্থিতি পর্যবেক্ষণের কারণ হিসেবে আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং শেয়ারবাজারে টেলিকম কোম্পানিগুলোর প্রত্যাশার চেয়ে দুর্বল পারফরম্যান্সকে উল্লেখ করেন।
তবে ২০২৪ সালের প্রথম ভাগে আইপিও’র মাধ্যমে বাংলালিংক শেয়ারবাজারে আসার সম্ভাবনা সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে ২০২২ সালের শুরুর দিকে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অফলোড করে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহ করার ইচ্ছা প্রকাশ করেছিল।
১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে আইপিওতে কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে। বর্তমানে বাংলালিংকের পরিশোধিত মূলধন ৮ হাজার ৪০০ কোটি টাকা।
সিকিউরিটিজ আইন অনুযায়ী, কোনো কোম্পানির পরিশোধিত মূলধন ১৫০ কোটি টাকার বেশি হলে আইপিওতে পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০ শতাংশ শেয়ার ছাড়তে হয়। সেই হিসাবে আইপিও–পরবর্তী পরিশোধিত মূলধনের ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হলে কোম্পানিটিকে ৯০০ কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করতে হবে।
বিএসইসি সূত্রে জানা গেছে, বাংলালিংক আইপিওতে আসার আগ্রহ দেখালেও কোম্পানিটির পরিশোধিত মূলধন বেশি হওয়ায় সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি নিশ্চিত করতে চায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এজন্য বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে, কোম্পানিটি যদি প্রতিবছর সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার নিশ্চয়তা দেয়, তাহলে আইপিওর বিষয়টি বিবেচনা করা হবে। এক্ষেত্রে বিএসইসিও কোম্পানিটিকে এ–ও বলেছে, তালিকাভুক্তির পর যদি কোনো কারণে কোম্পানির মুনাফা কমে যায়, তাহলে উদ্যোক্তাদের আগে সাধারণ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বাংলালিংকের শতভাগ মালিকানা রয়েছে নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি ভিওন লিমিটেডের হাতে। ২০২২ সালের আর্থিক প্রতিবেদনে বাংলালিংকের বার্ষিক আয় আগের বছরের চেয়ে ১২.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৭ কোটি টাকায়। প্রথমবারের মতো গত বছর কোম্পানিটির রাজস্ব আয়ে ১২ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এরই মধ্যে কোম্পানিটির গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটিতে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে বাংলালিংকই হবে সবচেয়ে বড় মূলধনি কোম্পানি। বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় মূলধনি কোম্পানি রবি আজিয়াটা। এটির পরিশোধিত মূলধন প্রায় ৫ হাজার ২৩৮ কোটি টাকা। ২০২০ সালের ডিসেম্বরে রবি আজিয়াটা শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর আগে টেলিকম খাতের প্রথম কোম্পানি হিসেবে ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় গ্রামীণফোন। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন প্রায় ১ হাজার ৩৫০ কোটি টাকা।
শেয়ারনিউজ, ২৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মেধাবীদের জন্য তিন লাখ সাইকেল, মান যাচাইয়ে চালালেন প্রধানমন্ত্রী
- একনেকে নতুন ৫ ও সংশোধিত ৯ প্রকল্প, বড় বরাদ্দ বিদ্যুৎ খাতে
- হাসিনার নতুন মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর পরিচয়
- শ্বশুরের জন্য তদবির করলেন হাসনাত আবদুল্লাহ
- জনতা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম
- ডলারের দর নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
- পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন এসপি পেল ৭ জেলা
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- চার গ্রেডে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ
- শেখ হাসিনার দেশে ফেরা যা বললেন ড. আসিফ নজরুল
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ব্যয় কমায় রেনউইকের আর্থিক সূচকে ইতিবাচক পরিবর্তন
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের আর্থিক প্রতিবেদনে দুই আপত্তি
- ১০ বছর মেয়াদি পুনরুদ্ধার পরিকল্পনায় মেঘনা সিমেন্ট
- হুথিদের হামলায় দুই ভারতীয় আহত, কঠোর বার্তা ভারতের
- কাফনের কাপড়-আতর রেখে চিরকুট, আবু বাকেরকে ‘কবরে পাঠানোর’ হুমকি
- লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের নতুন উদ্যোগ
- আরও ১০ লাখ ইউনিট বিক্রি সম্পন্ন
- আ.লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশের হাতে দিলেন নয়ন
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, আজ থেকে নতুন দর কার্যকর
- গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিক গ্রাহক, ড. ইউনূসের নেই কোনো শেয়ার
- ৮ লাখের বেশি শেয়ার উপহার পাবেন বীকন ফার্মার স্পনসর পরিচালক
- টোল ম্যানুফ্যাকচারিং চুক্তিতে যাচ্ছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- ৭ লাখ ৮০ হাজার শেয়ার বরাদ্দের অনুমোদন বিএসইসির
- সি পার্ল বিচ রিসোর্টের ডিভিডেন্ড-সংক্রান্ত ঘোষণা
- পরিচালক-উদ্যোক্তাদের সব শেয়ার বিক্রি করছে সাফকো স্পিনিংস
- ঢাকা উত্তর নিয়ে আসিফ মাহমুদের বার্তা, বাড়ছে আলোচনা
- পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংক
- শেখ হাসিনাকে ইঙ্গিত দিলেন পিনাকী ভট্টাচার্য
- ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে হলে মানতে হবে বিএসইসির দুই শর্ত
- প্রধানমন্ত্রী যা যা খাওয়ালেন এনসিপি নেতাদের
- বিমানে নয়, দুই উপায়ে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা
- পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের বড় ব্যবধান
- বন্ধকী সম্পত্তির দখল নিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- জামায়াত আমিরকে ভিসা দেওয়া নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক
- সরকারি আদেশে চেয়ারম্যান পদ হারালেন আব্দুস ছালাম
- এসএমই বোর্ডে বিনিয়োগের বাধা কমছে, বড় সিদ্ধান্ত বিএসইসির
- পেনিনসুলার আর্থিক প্রতিবেদনে একাধিক অসংগতি
- প্রভিশন ঘাটতির আশঙ্কা জিএসপি ফাইন্যান্সে
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- দুই ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত বদলালেন এনসিপি নেতা
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- গাজীপুরে একের পর এক সড়ক অবরোধ, বন্ধ ৭০-৭৫ কারখানা
- হাসিনার দেশে ফেরা নিয়ে জাহেদ উর রহমানের নতুন মন্তব্য
- একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা
- শেয়ারবাজারের দুই কোম্পানির সিদ্ধান্ত ঘিরে বড় উত্তাপ
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- দেশের শক্তিশালী ১২ ব্যাংকের তালিকা
- দুই দিনের মধ্যে শেয়ার ক্রয়েই ২১০ শতাংশ পর্যন্ত মুনাফা
- ৪০ থেকে ১৭০ শতাংশ বোনাস পাচ্ছেন বিনিয়োগকারীরা
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের জন্য বিএসইসির নতুন নির্দেশনা
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিপুল ছাড়েও নিয়ন্ত্রণহীন খেলাপি ঋণ, শীর্ষে শেয়ারবাজারের ৭ ব্যাংক
- বহুমুখী সংস্কারে বদলে যাচ্ছে দৃশ্যপট, সুদিন ফিরছে মিউচুয়াল ফান্ডে
- মনিটরিংয়ের দুর্বলতায় বাজারে অদৃশ্য শক্তির প্রভাব
- ২৫ নভেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৫ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)






