×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ২১ ১৫:০৩:২৭
মঙ্গলবার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২১ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন সর্বোচ্চ দর কমেছে শমরিতা হসপিটাল লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৩ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এপেক্স ফুডসের শেয়ারদর কমেছে ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৩৬ শতাংশ।

আর ২ টাকা ৩০ পয়সা বা ৫.৩৪ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্সুরেন্স।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি, নর্দান ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, ইউনিয়ন ইন্সুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে