×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ওষুধ ও রসাযন খাতে মুনাফা কমেছে ৪ কোম্পানির 

২০২৩ নভেম্বর ২০ ১৭:১২:১৪
ওষুধ ও রসাযন খাতে মুনাফা কমেছে ৪ কোম্পানির 

নিজস্ব প্রতিবেদক : প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ, রেনাটা লিমিটেড, ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস এবং অ্যাডভেন্ট ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জেএমআই সিরিঞ্জ

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা।

রেনাটা লিমিটেড

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৮৬ পয়সা।

ইন্দোবাংলা ফার্মা

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা।

অ্যাডভেন্ট ফার্মা

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪১ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪৭ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৩৭ পয়সা।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে