বানকো ফাইন্যান্সকে রেকর্ড জরিমানা
একমি পেস্টিসাইডসে অনিয়ম করেও শাস্তির বাইরে শাহজালাল ইক্যুইটি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে কয়েক মাস আগে ইস্যু ব্যবস্থাপনা কোম্পানির সঙ্গে আত্মীয়দের শেয়ার ধারণ থাকার দায়ে বানকো ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বড় অনিয়ম করেছে বলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে প্রতিয়মান হয়েছে। যে কারণে কমিশন তাকে শেয়ারবাজারে নিষিদ্ধ এবং তাকেসহ তার আত্মীয়দেরকে রেকর্ড ২৬ কোটি টাকা জরিমানা করেছে।
একই রমক অনিয়ম শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হয়েছে। এই প্রতিষ্ঠানটির ইস্যু ম্যানেজ করা একমি পেস্টিসাইডসেও তেমনটি হয়েছে। এক্ষেত্রেও কমিশনের ন্যায় বিচারের অপেক্ষায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।
বানকো ফাইন্যান্স লাভেলো আইসক্রিম, সী পার্ল, বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার কাজ করেছে। এরমধ্যে বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম ২০১৭ সালের ১৮ জুলাই পাবলিক ইস্যু রুলস সংশোধনের পূর্বে এসেছে। বাকি দুটি এসেছে সংশোধনের পরে।
কোম্পানিগুলোতে বানকো ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালককে কোন শেয়ার ধারণ না করেও ১০ কোটি টাকার আর্থিক ও ৫ বছরের নিষেধাজ্ঞার শাস্তির মুখে পড়তে হয়েছে। এছাড়া তার আত্মীয়-স্বজন ওইসব কোম্পানির প্লেসমেন্ট কেনার দায়ে তাদের ১৬ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
কিন্তু একমি পেস্টিসাইডসে একই ধরনের অনিয়ম করেছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যান হিসেবে মাহফুজা ইউনুস ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস (সর্ম্পক্যে স্বামী-স্ত্রী) জড়িত থাকার পরেও তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি একমি পেস্টিসাইডসের আইপিওকালীন শেয়ার ধারণ করেছে। তবে তারা এখনো শাস্তির আওতায় আসেনি।

বানকো’র ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা কোম্পানিগুলোতে সাবেক এমডির আত্মীয়-স্বজন প্লেসমেন্ট শেয়ার ধারণ করায় ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি) লঙ্ঘন হয়েছে বলে দাবি বিএসইসির। এই কারণে সাবেক এমডি ও তার পরিবারকে জরিমানা করা হয়েছে।
কিন্তু বিএসইসির পাবলিক ইস্যু রুলস সংশোধনের আগে কোনো ইস্যু ম্যানেজার প্রতিষ্ঠানের এমডির আত্মীয়-স্বজন শেয়ার ব্যবসা করতে পারবেন না, এমনটি নেই।

২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসের ৩(২)(ডি)-তে বলা হয়, ইস্যু ম্যানেজার ইস্যুয়ারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না এবং শেয়ার ধারণ করতে পারবেন না। যা ২০১৭ সালের ১৮ জুলাই সংশোধনীতে বলা হয়, ইস্যু ম্যানেজার ও এর সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তি ইস্যুয়ারের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না এবং শেয়ার ধারণ করতে পারবেন না।
রুলসটি সংশোধনের আগে বিবিএস কেবলস ও নাহি অ্যালুমিনিয়াম শেয়ারবাজারে আসার পরেও বানকোর সাবেক এমডি ও তার পরিবারকে দায়ী করা হয়েছে। যে হিসেবে একমি পেস্টিসাইডসে আরও বড় অনিয়ম হয়েছে।

তথ্যে দেখা যায়, একমি পেস্টিসাইডসে শাহজালাল ইক্যুইটির চেয়ারম্যান মাহফুজা ইউনুস ও তার স্বামী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের পরিচালিত এবং তাদের মালিকানাধীন কোম্পানির ২৮ লাখ শেয়ার ধারণ ছিল। যা অভিহিত মূল্যে দর দাঁড়ায় ২ কোটি ৮০ লাখ টাকা। যেগুলো গত ১৪ নভেম্বর লক ফ্রি বা বিক্রিযোগ্য হয়েছে। যার বর্তমান বাজার দর রয়েছে প্রতিটি ৩৫.৪০ টাকা করে মোট ৯.৯১ কোটি টাকা। অর্থাৎ নিয়ম বর্হিভূত এই বিনিয়োগ থেকে ৭ কোটি ১১ লাখ টাকা বা ২৫৪ শতাংশ মুনাফায় রয়েছে।

একমি পেস্টিসাইডসের প্রসপেক্টাসের ১৫৬ পৃষ্টায় ১৫ নম্বর সিরিয়ালে শেয়ারহোল্ডার হিসেবে বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস ইন্ডাস্ট্রিজের নাম উল্লেখ করা হয়েছে। এই কোম্পানিটি একমি পেস্টিসাইডসের আইপিওকালীন ২৮ লাখ বা ২.৬৭ শতাংশ শেয়ার ধারন করে। যে কোম্পানিটি একমি পেস্টিসাইডসের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মাহফুজা ইউনুসের স্বামী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ইউনুস গ্রুপের কোম্পানি। যে গ্রুপের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস। যে গ্রুপের সঙ্গে জড়িত রয়েছেন মাহফুজা ইউনুসও।
শাহজালাল ইক্যুইটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস ইন্ডাস্ট্রিজের শেয়ার নিয়ে অনিয়মের বিষয়ে ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানিটির প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. আলমগীর হোসেন অর্থ বাণিজ্যকে বলেন, মোহাম্মদ ইউনুস শাহজালাল ইক্যুইটির শেয়ারহোল্ডার বা পরিচালক না। তিনি কোম্পানির নির্বাহিও না। এমনকি তিনি প্রধান উপদেষ্টা হিসেবে শাহজালাল ইক্যুইটি থেকে কোন সম্মানি নেন না। ফলে শাহজালাল ইক্যুইটি মোহাম্মদ ইউনুসের সঙ্গে কোনভাবেই জড়িত না বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান না। ফলে বিক্রমপুর পটেটো ফ্ল্যাকস একমি পেস্টিসাইডসের শেয়ার ধারনে পাবলিক ইস্যু রুলসের কোন ব্যত্যয় ঘটেনি।

এই বিষয়ে শীর্ষ এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, বানকো ফাইন্যান্সকে যে কারণে এবং যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিতর্ক আছে। ওখানে ব্যক্তিগত আক্রোশ এবং বিএসইসির অন্ত:কলহের কারনে শাস্তি দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। কিন্তু কমিশনতো সেটা কখনো বলতে পারবে না। এখন বানকোর ন্যায় একই কাজ করেছে শাহজালাল ইক্যুইটি। সেখানে মোহাম্মদ ইউনুসের স্ত্রী চেয়ারম্যান হিসেবে আছেন। তার অর্থ শাহাজালাল ইক্যুইটির চেয়ারম্যানের স্বার্থ সংশ্লিষ্টরাই তাদের ইস্যু ম্যানেজ করা একমি পেস্টিসাইডসে আইপিওকালীন শেয়ার ধারন করেছিল। এটাই বানকোর ন্যায় শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট।
এছাড়া মোহাম্মদ ইউনুস শাহজালাল ইক্যুইটির শেয়ারহোল্ডার বা পরিচালক হোক বা না হউক, কিংবা কোন সম্মানি নাই নিল, সেটা কোন বিষয় না। তিনি সেখানে একটি প্রধান উপদেষ্টার পদে জড়িত আছেন। যে পদকে কোনভাবেই ছোট করে দেখার এবং তিনি শাহজালাল ইক্যুইটির সঙ্গে জড়িত নেই বলার সুযোগ নেই।
শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি




.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)




