×
ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে ৩ কোম্পানি

২০২৩ নভেম্বর ১৬ ১৮:৫৩:৫৩
ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ডিভিডেন্ড ও মুনাফা ঘোষণার জন্য পর্ষদ সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো হলো-ইউনাইটেড পাওয়ার, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ও রিং শাইন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড পাওয়ারের বোর্ড সভা আগামী ২০ নভেম্বর বিকাল ৩টায়, তমিজউদ্দিন টেক্সটাইলের ২০ নভেম্বর বিকাল ৫টায় এবং রিং শাইন টেক্সটাইলের ২৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি ৩টির মধ্যে ইউনাইটেড পাওয়ার, তমিজউদ্দিন টেক্সটাইল মিলস ৩০ সেপ্টেম্ববর, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

অন্যদিকে, রিং শাইন টেক্সটাইল ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

শেয়ারনিউজ, ১৬ নভেম্বর ২০২৩

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে